ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


November 20, 2026 1:37 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

"সর্বাবস্থায় ঢাকায় অধ্যায়নরত চাঁপাইনবাবগঞ্জের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর ঘোষণা অ্যাডভোকেট দেলওয়ারের "

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করা অগ্রজ শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ দেলওয়ার হোসেন, অ্যাডভোকেট (হাইকোর্ট ও আপিল বিভাগ), বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা।

তিনি শিক্ষার্থীদের শিক্ষা, সম্প্রীতি, ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তাজকিরুল ইসলাম। শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক মোঃ আকতারুল ইসলাম।

২০১৯ সালে প্রতিষ্ঠিত ‘গৌড়’ সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে যাচ্ছে। নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা তৈরীর আশা করেন।