ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা


November 19, 2026 10:47 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

Share With ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।

আয়োজকেরা জানান , এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী জেলার শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাও সংবর্ধনার অন্যতম উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য তাদের অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য।