ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সনদ বঞ্চিতরা অনশনে, অনেকেই অসুস্থ হলেও নড়ছেনা সরকারের টনক


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অসংখ্য অনিয়ম ও বৈষম্যের মধ্যেই নিয়োগ সম্পন্ন করার পথে এনটিআরসিএ । এদিকে ভাইভা পরীক্ষায় চরম বৈষম্যের স্বীকার ও সনদ বঞ্চিত হয়ে বেশ কয়েক দিন যাবৎ আমরণ অনশন করছেন চাকরি প্রার্থীরা । এরই মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ও প্রতিনিয়ত বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হলেও যেন নড়ছেনা সরকারের টনক । কিন্তু এই অবস্থায় বৈষম্যের স্বীকার সনদ বঞ্চিতদের কোন ক্ষতি হলে এনটিআরসিএ ও সরকারকে দায় নিতে হবে বলেও হুশিয়ারি দিয়েছেন অনশনকারীরা । প্রায় ২০ হাজার পরীক্ষার্থীকে এভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সনদ বঞ্চিত রাখার বিষয়টি চরম অমানবিক বলেও মন্তব্য করছেন বিশিষ্টজনরা । এমন অনিয়ম ও বৈষম্য ইতিপূর্বে কোন পরীক্ষায় হয়নি উল্লেখ করে দ্রুত দাবী মেনে নিয়ে সনদ প্রদানের সিদ্ধান্ত না নিলে আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন অনশনকারীরা । অন্যদিকে দিন দিন সারা দেশ থেকে অনশনকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে ।