ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি: জবি ভিসি


November 20, 2026 3:47 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

নিজের উপাচার্য হওয়ার সঙ্গে বিএনপির ক্ষমতায় যাওয়ার যোগসূত্র টেনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

তিনি বলেছেন, বিএনপি পাওয়ারে গেছে বিধাই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি। এটি কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জবি ভিসি বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই দেখছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে, আমি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার বিষয়ে তিনি বলেন, আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন, যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশকে সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজকে এখানে বসা আছি আমরা বাংলাদেশের কোন ক্যাটাগরির নাগরিক এটা আমরা নিজেরাও বুঝতাম না। আমাদের কোনো বাকস্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। যার কারণে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্রজনতা জালিমদের হাত থেকে মুক্তি এনে দিয়েছে।

ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন তাহলে আমাদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।

তিনি বলেন, আমরা দেখেছি গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করছিল। আমরা বিগত কিছুদিন ধরে যে নৈরাজ্য দেখছি—সেদিন নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে।