ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর বাড়িঘর ভাংচুর-লুটপাট, ১০টি হাতবোমা উদ্বার-আটক ৫


November 20, 2026 2:09 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর একটি বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ১০টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে এসব হাতবোমা উদ্বার করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনার সাথে ৫ জনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মহারাজপুর নতুনপাড়া গ্রামের মৃত মনিমুল বিশ্বাসের ছেলে দুরুল হোদার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। এসময় বাড়িতে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করা হয়, এমনকি ভেঙে ফেলা হয় বাড়ির দরজা জানালা ও আসবাবপত্র।

জানা যায়, মহারাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বার দুই গ্রুপের বিরোধ চলে আসছে। গত দুই মাসে কয়েক দফায় ককটেল বিষ্ফোরণ ও শতাধিক ককটেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের উপর হামলা হয়, পরে তাকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জের ধরেই জালাল মেম্বারের লোকজন সকালে দুরুল হোদার বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তবে দুরুল হোদার পরিবারের দাবি, উভয় পক্ষের সাথে পারিবারিক সম্পর্ক থাকলেও জালাল মেম্বারের উপর হামলার ঘটনায় তাদের কোন সম্পর্ক নেই। জড়িত সন্দেহ করে এই বাড়ি ভাংচুর ও লুট করা হয়েছে।

সদর মডেল থানার ওসি শাহিন আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা দুই পক্ষের পূর্ব বিরোধের জেরেই বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।