ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার


August 25, 2025 7:01 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে আবারও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৫ আগস্ট ২০২৫ বিকাল ৫টার দিকে উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। আপাতদৃষ্টিতে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।” বিকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা নদীর যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেয়। বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। এর আগে, গত ২ আগস্ট শিবগঞ্জ উপজেলার তারাপুর থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় অভিযোগ ওঠে বিএসএফের নির্যাতনে মারা যান তারা ।