ঢাকাMonday , 18 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা পেলেন শিবগঞ্জের আল মামুন


August 18, 2025 7:48 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে একজন সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আল মামুন । তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সাত্তারের ছেলে । সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে আল মামুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী । উপজেলার কৃতি সন্তান আল মামুন গত ১৮ বছর আগে মাছ চাষ শুরু করে তিলে তিলে সফলতার এই দ্বারপ্রান্তে এসেছেন । এর আগেও গত ২০২৩ সালে মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে সম্মাননা পান তিনি । জানতে চাইলে আল মামুন বলেন, ব্যবসা ও কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া একটি গর্বের বিষয় । এটি মানুষকে সামনে আরো এগিয়ে যেতে প্রেরণা দিয়ে থাকে । বাংলাদেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মৎস্য চাষের বিকল্প নেই । তবে অনেক সময় বিভিন্ন কারনে মৎস্য চাষ করে মানুষ লসের সম্মুখীন হয় । তাই এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৎস্য চাষিদের পাশে থেকে বিভিন্ন সাপোর্ট ও উৎসাহ দেয়ার আহ্বান জানান আল মামুন ।