ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আগামী কয়েক মাসে উন্নয়নকাজের অগ্রগতি দৃশ্যমান হবে: সমাজকল্যাণমন্ত্রী


November 20, 2026 6:30 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ইতিমধ্যে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে। আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে সার ও সরিষাবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা এবং রাস্তাঘাটের উন্নয়নকাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসে এসব কাজের অগ্রগতি মানুষের চোখে পড়বে।

তিনি বলেন, গত ১৬-১৭ বছরে অনেক গ্রামের রাস্তাঘাটের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। আগে যারা দায়িত্বে ছিলেন, তারা হয়তো এসব কাজ করেননি। তবে বর্তমান সরকার পর্যায়ক্রমে উন্নয়নকাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কিছুটা সময় দিলে নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের কোনো রাস্তাঘাট, হাটবাজার বা অন্য কোনো উন্নয়নকাজই বাদ থাকবে না। পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।