ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ফসলি জমিতে গরু চরাতে নিষেধ করায় মেরে জখম করার অভিযোগ 


September 6, 2025 6:21 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফসলি জমিতে গরু চরাতে নিষেধ করায় ২ জনকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাররশিয়া গ্রামের সতেররশিয়া মাঠে । অভিযোগসূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো: শাহজামান আলীর সব্জি ও ঘাস চাষের জমিতে ঐ এলাকার মৃত মাজেদ আলীর ছেলে তাসিকুল ইসলাম গরু নিয়ে প্রবেশ করে গরুকে ঘাস খাওয়াতে থাকে এবং চাষ করা ঘাস কাটতে থাকে । এসময় জমির মালিক শাসজামান আলীর ছেলে মোস্তফা কামাল ও পুত্রবধু হিরা বেগম গরুকে ঘাস খাওয়াতে ও কাটতে নিষেধ করলে তাদের উপর চড়াও হয়ে এক পর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে মোস্তফা কামালের মাথা ও শরীরে আঘাত করে রক্তাক্ত করে এবং মাটিতে ফেলে দেয় । আহত মোস্তফা কামালকে উদ্ধারে তার স্ত্রী হিরা বেগম এগিয়ে আসলে আমগাছের ডাল ভেঙ্গে তার স্ত্রীর উপরও আঘাত করতে থাকে তাসিকুল । বর্তমানে আহত মোস্তফা কামাল ও হিরা বেগম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । অপরদিকে তাসিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, গরু নিয়ে আসার সময় দৌড়ে ওদের জমিতে গেলে আমি সাথে সাথেই ঘুরিয়ে নিয়ে আসি । গরুতে কোন কিছু না খেলেও তারা আমাকে গালিগালাজ করতে থাকে । আমি প্রতিবাদ করলে আমাকে মারতে আসে এবং উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে । এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক শাহজামান আলী । অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এএসআই মো: রবিউল ইসলাম জানান, তুচ্ছ ঘটনায় মারামারি করে উভয়পক্ষই ক্ষতিগ্রস্থ হয়েছে । বর্তমানে বিষয়টি তদন্তনাধীন রয়েছে ।