ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিনদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩


November 27, 2026 7:18 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার জুমার নামাজের পর পৌর সদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে একদল নেতা-কর্মী মধ্য পাকুন্দিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। এমআই/বার্তা বাজার

সূত্র: মূল প্রতিবেদন