ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী


November 27, 2026 7:01 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি এবং দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনোদিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে।

জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।

মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।

সূত্র: মূল প্রতিবেদন