ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কলিকাতা বিশ্বাসপাড়া থেকে চরবাগডাঙ্গা বর্ডার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন :এমপি নূরুল ইসলাম বুলবুল


November 21, 2026 1:50 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের কলিকাতা গ্রামের বিশ্বাসপাড়া থেকে চরবাগডাঙ্গা বর্ডার পর্যন্ত ২ দশমিক ১৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে আরএনসিডিআরআইডিপি (RNCDRIDP) প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনের আগে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যায় ভুগছিলেন।

সড়কটি নির্মাণ হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করতে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক

চেয়ারম্যান মো. মোখলেশুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কটি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এ এলাকার যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।