ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেফতার


November 27, 2026 12:51 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজধানীর মগবাজার এলাকা থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার (২৫ নভেম্বর) রাতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার এদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতার দাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন