ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


November 23, 2026 5:45 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় শালফা ফুটবল একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা এই আয়োজনে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

উপজেলার খানপুর ইউনিয়নের স্থানীয় খেলার মাঠে সোমবার বিকেল ৩টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক স্টিলস অ্যান্ড ফাউন্ডেশন লিমিটেড, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আনোয়ার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আশরাফুদ্দৌলা মামুন এবং শেরপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জি এম মোস্তাফিজ মোস্তফা।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে আছেন এহসান আলী, শাকিলুর রহমান, আতিকুর রহমান, রফিকুল ইসলাম রফিক, মহিন আলী ও হান্নান রশিদ। এ ছাড়া সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এরশাদ হোসেন, রাশেদুল হক, সাদ্দাম, জাকির চৌধুরী, আবু জাফর ও শামীম আহাম্মেদ। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সূত্র: মূল প্রতিবেদন