হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মাস্টার স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন আম বাগানে স্থানীয় ওয়ার্ড সদস্য মো: মনিরুল ইসলাম (লাঠি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো: আব্দুল মান্নান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুয়েল রানা, আসন্ন নির্বাচনে স্থানীয় ওয়ার্ড সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আক্তার আলী, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহান বিপ্লব, সহকারি শিক্ষক মাসুম পারভেজ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম । ফাইনাল খেলায় মন্ডলপাড়া ও মোল্লাটোলা অংশগ্রহণ করে ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, এটি শুধু একটি খেলা নয়, বরং তরুনদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও ক্রীড়ামনস্কতা গড়ে তোলার এক সুন্দর প্রয়াস । ভবিষ্যতেও এমন আয়োজনে তিনি সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
