ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক


November 27, 2026 1:20 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবা বন্ধের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার রাত থেকে মেসেজ দিয়ে বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করা শুরু হয়। সেই ধারা গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল। মেসেজে লেখা রয়েছে, ‘স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা আনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে আমরা দুঃখিত।’

জানা গেছে, জেলার প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে। কোম্পানি দুটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেনস ইউনিটের চাহিদা অনুযায়ী (বিএফআইইউ) বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে।

এদিকে হঠাত্ এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে গেছে। তারা টাকা উত্তোলন ও পাঠাতে পারছে না। চিকিত্সা বা জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে না পেরে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন অধিকাংশ গ্রাহক। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, ‘মাসের শেষ। এখন হাতে টাকা নেই। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা ছিল। কিন্তু অ্যাকাউন্ট বন্ধ থাকায় ধার-দেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।’ শহরের পাওয়ার হাউজ মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, ‘বোরো মৌসুম শুরু হয়েছে। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখি বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এ অবস্থা দীর্ঘ হলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছি।’ তামান্না পারভীন নামে এক নারী বলেন, ‘আমার ছেলে রাজশাহীত পড়াশোনা করে। বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছি না।’

এ বিষয়ে বিকাশের স্থানীয় এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘনঘন বড় লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনকারীদের অ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মোবাইল অ্যাকাউন্ট বন্ধ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় মামলা, আসামি ৮ হাজার

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করে সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: মূল প্রতিবেদন