ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত


November 26, 2026 7:09 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে অতিথিবৃন্দ প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে নীলফামারী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বির আমাতুল্লাহ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় সভায় বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন