ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নাগরপুরে কিন্ডার গার্ডেন স্কুলে আগুন


November 26, 2026 3:39 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্কুলের তিনটি কক্ষের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখা গেছে বলে স্কুল কর্তপক্ষ জানান।

বুধবার(২৫ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ আগুন লাগানোর ঘটনা ঘটে।

দোয়াজানিতে ২০০৭ সাল থেকে সুনামের সাথে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কয়েকশত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে আসছে।

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিদ্যালয়ের গেট খুলে ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশের ব্যবস্থা করি। বিদ্যালয়ের কক্ষগুলোর সামনে গেলে তিনটি রুমের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখতে পাই। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নাগরপুর থানার পুলিশ ও স্থানীয় নেত্রীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নাগরপুর থানায় স্কুল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্ততি নিচ্ছে বলেও তিনি জানান।

সূত্র: মূল প্রতিবেদন