ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার


November 27, 2026 1:05 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করতে যাওয়ার পথে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নেওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন গ্রেফতার ব্যক্তিরা। ভোর সাড়ে ৫টার দিকে তারা সেখানে সমবেত হওয়ার উদ্দেশে রওয়ানা হন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা সাতটি মোটরসাইকেল ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম (২২), সোহাগ (২৩), সাব্বির আহমেদ (২০), সাদের হাসান (১৮), রাকিবুল ইসলাম রবিন (২২), রবিউল আকন্দ (২৫), রাজু (২৪), রিফাত (২৬), ইমন শেখ (২০), হানিফ (২২), মাহাবুব (১৮), নাহিদ হাসান (১৮), মনজু (২১), মাহিত (১৮) ও রব্বানী (১৮)। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন