ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম


November 27, 2026 12:20 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন সাবেক শিবির নেতা মো. সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টের জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পর্যায়ের আমিরদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মো. আব্দুল করিম।

সামিউল ইসলামের সাংগঠনিক পথচলা শুরু ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরীর সভাপতি ছিলেন। ছাত্রসংগঠনে দায়িত্ব পালনের পর জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২৫-২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সবশেষে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার উপজেলা আমির নির্বাচিত হয়ে ২০২৭-২০২৮ সেশনে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

আমির হিসেবে শপথ গ্রহণের পর সামিউল ইসলাম বলেন, দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এই আমানতের হক আদায়ে সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।

সূত্র: মূল প্রতিবেদন