ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ

November 22, 2026 2:34 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল কাদের মোল্লা। আলোচনা সভায় বক্তব্য দেন অনারারি লেফটেন্যান্ট (অব.) শিবনাথ বিশ্বাস, সার্জেন্ট (অব.) সিদ্দিকুর রহমান, সিনিয়র অফিসার (অব.) আব্দুল মমিন এবং কর্পোরাল (অব:) বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন। অনুষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রশিদ বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন