ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের বন্দরে দুই মাস পর উদ্ধার সেই কুমির, নেওয়া হচ্ছে সাফারি পার্কে


November 19, 2026 11:01 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা সেই বিশাল আকৃতির কুমিরটি অবশেষে দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটি চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়। টানা তিন দিনের চেষ্টার পর বৃহস্পতিবার কয়েক দফায় জাল ফেলে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হন বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা।

মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন বলেন, ‘গত সোমবার পাতাকাটা এলাকার পুকুরে বিশাল আকৃতির একটি কুমির দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানার পর উপজেলা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের উদ্ধারকারী দল বৃহস্পতিবার বিকেলে কুমিরটি উদ্ধার করেছে।’

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, ‘দুই দিন আগে আমরা জানতে পারি কুমিরটি ফের দেখা গেছে। সেদিন থেকেই আমরা উদ্ধারকাজ শুরু করি। আমাদের উদ্ধারকারী দল কয়েক দফায় জাল ফেলে কুমিরটি ধরতে পেরেছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের স্পেশাল টিম এখানে কাজ করেছে। এটি একটি মিঠাপানির কুমির।’

তিনি আরও বলেন, ‘কুমিরটি গাজীপুর সাফারি পার্কে নেওয়া হবে এবং সেখানে কুমিরটিকে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপর প্রাণী বিশেষজ্ঞেরা যখন মনে করবেন কুমিরটি উন্মুক্ত পরিবেশে ছাড়ার সময় হয়েছে, তখন এটিকে অবমুক্ত করা হবে।’

কুমিরটি কীভাবে লোকালয়ে এসেছে, সে বিষয়ে জয়নাল আবেদীন কামরুল বলেন, ‘পাশে নদী আছে, এই নদীর মাধ্যমেই কুমিরটি হয়তো এখানে চলে এসেছে। মানিকগঞ্জেও আমরা কুমির পেয়েছি, সেটি উন্মুক্ত করে দিয়েছি।’

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়।