ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা

November 22, 2026 2:34 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের আ. জব্বার মল্লিকের কান্দি আল-নূর জামে মসজিদের উন্নয়নকাজ বন্ধ রয়েছে। মসজিদের নামে দান করা জমির অবস্থান নিয়ে দাতার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাথরুম ও অজুখানা নির্মাণের জন্য প্রায় পাঁচ লাখ টাকার নির্মাণসামগ্রী কিনে রেখেছে মসজিদ কমিটি। তবে বিরোধের কারণে শুরু করা যাচ্ছে না নির্মাণকাজ। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে মৃত আব্দুল মোতালেব মল্লিকের স্ত্রী আয়েশা বিবি ৯১ নম্বর দড়িকান্দী মৌজার বিআরএস ১১১ নম্বর খতিয়ানের ১৮২ নম্বর দাগে কেনা আট শতাংশ জমি ওয়াকফনামা দলিলের মাধ্যমে আল-নূর জামে মসজিদের নামে দান করেন। ওই জমির একাংশে মসজিদের মূল ভবন নির্মাণ করা হয়েছে। বাকি অংশে মুসল্লিদের সুবিধার্থে বাথরুম ও অজুখানা নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এ জন্য ইট, বালু, রড ও সিমেন্টসহ প্রায় পাঁচ লাখ টাকার নির্মাণসামগ্রী কেনা হয়। কিন্তু কাজ শুরু করতে গেলে জমির অবস্থান নিয়ে আপত্তি তোলেন দাতার পরিবারের কয়েকজন সদস্য। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মল্লিক বলেন, নির্মাণকাজ শুরু করতে গেলেই আয়েশা বিবির কয়েকজন ছেলে বাধা দেন। এ কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে। কেনা নির্মাণসামগ্রী খোলা জায়গায় পড়ে থাকায় সেগুলো চুরি ও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি জানিয়ে জাজিরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনো স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। জমিদাতা আয়েশা বিবির বড় ছেলে মজিবর রহমান মল্লিক বলেন, তাঁর মা ওয়াকফ দলিলের মাধ্যমে আট শতাংশ জমি মসজিদের নামে দান করেছেন। জমি মসজিদকে দিতে তাঁর কোনো আপত্তি নেই। তিনি নিজের অংশের জমি মসজিদ কমিটিকে বুঝিয়েও দিয়েছেন। তবে তাঁর ভাই নজরুল, আজিজুল ও শফিক মল্লিক জমি দিতে রাজি নন। তাঁদের আপত্তির কারণেই উন্নয়নকাজ বন্ধ রয়েছে। তবে জমির অবস্থান নিয়ে ভিন্ন দাবি করেছেন নজরুল ইসলাম মল্লিক। তিনি বলেন, তাঁর মা মসজিদের জন্য আট শতাংশ জমি ওয়াকফ করেছেন ঠিকই, তবে জমিটি ভুল দাগে রেকর্ড হয়েছে। এ কারণে তাঁরা মসজিদটি সঠিক জায়গায় স্থানান্তরের দাবি জানাচ্ছেন। পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি বলেন, দুই পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নজরুল মল্লিক আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছেন না। জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমদ বলেন, মসজিদের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি তাঁরা জানেন। নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে মসজিদ কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন