পৃথিবী সংবাদ ডেস্ক:
প্রায় ২৮ বছর আগে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া জমি আবার চর হয়ে জেগে উঠেছে। সেই জমিতে মরিচ, মুগ, ভুট্টা ও ধান চাষ করে নতুন করে সংসার চালাতে শুরু করেছিলেন নড়িয়ার কৃষকেরা। কিন্তু এখন সেই আবাদি জমিতেই গাছ লাগানোর কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। ফসল নষ্ট করে বনায়নের এ উদ্যোগে অন্তত একশো পরিবারের জীবিকা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। ঘটনাটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ডাইনগাঁও মৌজার। স্থানীয় কৃষকদের দাবি, পদ্মায় বিলীন হওয়ার আগে এসব জমি তাঁদের পূর্বপুরুষদের মালিকানায় ছিল। কয়েক দফা ভাঙনের পর প্রায় ২৮ বছর আগে চর জেগে উঠলে তাঁরা আবার সেখানে চাষাবাদ শুরু করেন। তাঁদের ভাষ্য, প্রায় তিনশো বছর ধরে এসব জমি পূর্বপুরুষদের ভোগদখলে ছিল। সরকারি তথ্য অনুযায়ী, ডাইনগাঁও মৌজার ৪৩৮ দাগের ২৭৫ একর জমি খাস বা নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে প্রায় ১০০ একর জমিতে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়েই কৃষকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, কোনো পূর্বনোটিশ ছাড়াই তাঁদের ফসলি জমিতে গাছ লাগানো হচ্ছে। তাঁরা বলছেন, জমি যদি খাস হয়, তবে আইন অনুযায়ী তাঁদের বন্দোবস্ত দেওয়া হোক। পাঁচ মেয়ে ও এক ছেলের সংসার চালান স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লা। চরের ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। জমিটিকে পৈতৃক সম্পত্তি দাবি করে শরিফ আলী বলেন, এই জমি আমাগো বাপ-দাদার আছিল। নদীভাঙনে হারানোর পর চর জাগলে আবার চাষ শুরু করছি। এখন এই জমি নিয়া গেলে আমরা না খাইয়া মরমু। সরকার জমি নিতে চাইলে আমারে মাইরা তারপর জমিডা নেয়। কৃষক জসিম ঢালীর প্রশ্ন, আশপাশে অনাবাদি খাসজমি থাকতে আবাদি জমিতে কেন বনায়ন করা হচ্ছে? তিনি বলেন, আমরা কোনো দখলদার না। এই জমির ফসল দিয়েই সংসার চালাই। জমি খাস হলে সরকার আমাদের বন্দোবস্ত দিক। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও কৃষিজমিতে বনায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা চর জেগে ওঠার পর চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিন ফসলি জমি বাদ দিয়ে অনাবাদি জমিতে বনায়ন করা যেতে পারে। পাশাপাশি প্রকৃত দাবিদারদের জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা। তবে কৃষকদের অভিযোগ মানতে নারাজ নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান। তাঁর দাবি, ডাইনগাঁও মৌজার জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত। অধিকাংশ সময় এসব জমি পানিতে তলিয়ে থাকে। যেখানে নিয়মিত কৃষি আবাদ হয় না, এমন স্থানই বনায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একদিকে সরকারি খাসজমিতে বনায়নের পরিকল্পনা, অন্যদিকে সেই জমিতে চাষাবাদ করে বেঁচে থাকা মানুষের জীবিকার প্রশ্ন। জমির শ্রেণি ও মালিকানা নিয়ে এই বিরোধ কীভাবে মেটে, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন