ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান

November 22, 2026 2:33 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

মেধাবীদের পথচলাকে আরও উৎসাহিত করতে এবং শিক্ষার আলোয় আলোকিত আগামীর স্বপ্ন বুনতে নেত্রকোনার দুর্গাপুরে ব্যতিক্রমী এক আয়োজন করেছে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৩৯ জন কৃতীশিক্ষার্থীকে এককালীন বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরের উপজেলা হলরুমে আয়োজিত এ বৃত্তি ও স্মারক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. কামরুল হাসান, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ রতন কুমার বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, সিনিয়র সিটিজেন এসোসিয়েশন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মাহবুব আলম সরকার নবাব, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাকৈরগড়া ইউনিয়নের কৃতিসন্তান মরহুম তারাব উদ্দিন তালুকদারের ছেলে, আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুল ইসলাম তালুকদারের সহায়তায় বরাবরের মতো এবারও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে এককালীন বৃত্তি (নগদ টাকা) ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নিজেদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়। আজকের এই ভালো ফলাফলের ধারাবাহিকতা যেন আগামী দিনগুলোতেও বজায় থাকে, সে জন্য শিক্ষার্থীদের আরও মনোযোগী, অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে। ভবিষ্যতের প্রতিটি পরীক্ষায়ও যেন তারা এমন ভালো ফলাফল অর্জন করতে পারে এবং নিজেদের এই সাফল্য ধরে রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ, আদর্শবান ও যোগ্য মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের এ আয়োজন দুর্গাপুরের শিক্ষাঙ্গনে মেধার বিকাশ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণায় একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন