ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা


November 21, 2026 6:51 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, যানবাহনে নিরাপদে চলাচল এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, টি আই-২ আজিজ ফেরদৌস। চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সেমিনারে বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করে তুলতে হবে। পথচারী, চালক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, এসব কথা তুলে ধরেন। সেমিনারে আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : আখতারুজ্জামান, ঠিকানা : পৌর মন্ডল মার্কেট (দ্বিতীয় তলা) হুজরাপুর পাওয়ার হাউস মোড়, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০। মোবাইল : 01601134951

স্বত্ব © 2021-2026 চাঁপাই এক্সপ্রেস.কম

সূত্র: মূল প্রতিবেদন