পৃথিবী সংবাদ ডেস্ক:
নাটোরের সিংড়ায় চেঞ্জ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাহিকের যৌথ ‘উদ্যোগে নাক, কান, গলায় সমস্যাগ্রস্থ রোগীদের জন্য দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। ১৪ টি গ্রামের দুই হাজার রোগীকে বিনামুল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নাটোরের এপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়নে চলছে বিনামূল্যে ডায়বেটিস, ও ব্লাড প্রেশার পরিমাপের সুবিধা।
সূত্র: মূল প্রতিবেদন
