ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা

November 22, 2026 2:33 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নড়াইলের নড়াগাতী থানায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার (২১ নভেম্বর)সকাল ১১ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন(৯৩) নড়াইল-১ আসনের সংসদ সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম।এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মাহমুদ হোসাইন, সভাপতি অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ নড়াগাতী থানা নড়াইল, সভা পরিচালনা করেন জনাব মোঃ মনিরুজ্জামান (মনির), সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ নড়াগাতী থানা, নড়াইল। উপস্থাপনা করেন জনাব অ্যাড মোঃ হাসানুজ্জামান, সদস্য অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ নড়াগাতী থানা নড়াইল, বিশেষ অতিথিবৃন্দরা এ সময় বক্তব্য রাখেন। নড়াগাতি থানার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, দেশপ্রেম, আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বিশ্বাস তাঁর বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সম্মান ও মর্যাদা রক্ষার গুরুত্বের বিষয়েও আলোচনা করেন। অনুষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার একটি মিলনমেলায় পরিণত হয়।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন