ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে সুন্দরবনের উপকূলে আমন ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি

November 22, 2026 2:24 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনঘেঁষা বাগেরহাটের উপকূলীয় জনপদে আমন ধান কাটার ভরা মৌসুমে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মাঠে পেকে থাকা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কার্যক্রম ব্যাহত হয়েছে। কোথাও জমে থাকা পানিতে পাকা ধানগাছ হেলে পড়েছে। শেষ মুহূর্তে ফসলের এমন পরিস্থিতিতে ফলন ও উৎপাদন খরচ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকে। ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশার দিকে থাকলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টিপাত হয়েছে। বাগেরহাটের বিভিন্ন এলাকার কৃষক জানান, চলতি আমন মৌসুমে ধান পাকতে শুরু করায় বিভিন্ন গ্রামে পুরোদমে ফসল কাটার প্রস্তুতি চলছিল। কোথাও কোথাও ধান কাটাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠের কাজ ব্যাহত হয়েছে। বিশেষ করে যেসব জমির পাকা ধান এখনো কাটা হয়নি, সেসব জমি নিয়ে কৃষকদের উদ্বেগ বেশি। জমিতে পানি জমে ধানগাছ হেলে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের এক কৃষক আক্ষেপ করে বলেন, আমি আমার পাকা আমন ধান কাটাচ্ছিলাম ভাই। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে জমে থাকা পানির ওপর অনেক ধান হেলে পড়েছে। আমার বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ফসল ফলানোর পর শেষ সময়ে এসে এমন বিপদে পড়তে হবে, তা কল্পনাও করিনি। কৃষকরা জানান, আমন চাষে জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের পেছনে তাঁদের অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। এখন ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরিও বেশি। এর মধ্যে বৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হলে উৎপাদন খরচ উঠে আসবে কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। মোরেলগঞ্জে ২৫ হাজার হেক্টরের বেশি জমিতে আমন আবাদ মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় দেশি ও উচ্চফলনশীল (উফশী) জাতের আমন ধান আবাদ হয়েছে ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় জাতের ধান ১৮ হাজার ৭২০ হেক্টর এবং উফশী ধান ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। উপজেলায় মোট ধান উৎপাদনের পরিমাণ প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন। গত বছর উপজেলায় ২৬ হাজার ৪১৪ হেক্টর জমিতে আমন আবাদ করে ৫৩ হাজার ৯২৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এ বছর আবাদি জমির পরিমাণ কমলেও ফলন বৃদ্ধির কারণে উৎপাদনের ঘাটতি পুষিয়ে গেছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। মৎস্য ঘেরের বিস্তার, ফসলি জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ এবং অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতাকে আবাদি জমি কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা। মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলায় আমন ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ রয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে স্থানীয় ও উফশী জাতের আমন ধান চাষ হয়েছে। এতে প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। ফকিরহাটে কাটা হয়েছে ১ হাজার ৭৫০ হেক্টর জমির ধান ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, চলতি বছর উপজেলায় মোট ৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে দুই সহস্রাধিক কৃষক আমন ধানের চাষ করেছেন। এর মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৭৫০ হেক্টর জমির পাকা ধান কাটা সম্ভব হয়েছে। তিনি বলেন, এ বছর ফকিরহাটে আমন ধানের উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা ছিল। তবে বৈরী আবহাওয়া কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দু-এক দিনের মধ্যে বৃষ্টি কমে আবহাওয়ার উন্নতি হতে পারে। আবহাওয়া স্বাভাবিক হলে মাঠের পাকা ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান, চলতি বছর জেলায় ৭৩ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয়, উফশী ও হাইব্রিড জাতের ধানের আবাদ রয়েছে ৩৮ হাজার হেক্টর জমিতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে আমন ধান কাটার কার্যক্রম ব্যাহত হওয়ায় উপকূলের কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে মাঠে থাকা পাকা ধানের ক্ষতির আশঙ্কা আরও বাড়তে পারে। এখন দ্রুত বৃষ্টি থেমে রোদ ওঠার অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন