ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ফরহাদ হোসেন হলে মাদক ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন


November 21, 2026 11:16 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবন ও আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় শহীদ ফরহাদ হোসেন হলের ফটকে হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে উপস্থিত ছিলেন হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম। এ ছাড়া হলের সাধারণ আবাসিক শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসে দু’জন হাউজ টিউটর এবং সহকারী প্রক্টর হেনস্তার স্বীকার হন। আমরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য শুক্রবার (২০ নভেম্বর) শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষ থেকে মাদকসহ আটজনকে শনাক্ত করা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহকারী প্রক্টরের সঙ্গে অসদাচরণ করেন এবং দুইজন হাউস টিউটরকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সূত্র: মূল প্রতিবেদন