ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া সেই খতিব রুহুল আমিন কারাগারে


November 27, 2026 10:27 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০) পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবেরুনী মীর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ নভেম্বর মুফতি রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।

সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২টা ২৫ মিনিটে মামলার বাদী এক প্রবাসী ব্যবসায়ী জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় যান। দুপুর ১২টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

এ সময় আসামি মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্যান্য আসামিকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে। উপস্থিত মুসল্লিরা তাকে এ কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে এজাহারনামীয় ২ নম্বর আসামি হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করে চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম করেন। এতে বাদী ডান চোখে দৃষ্টিশক্তি হারান।

এ ছাড়া এজাহারনামীয় অন্য আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফোলা জখম করেন এবং ২ নম্বর আসামি বাদীর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেন। এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আসামিদের আঘাতে গুরুতর আহত হন এবং আসামিরা মসজিদের ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেন।

মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার গহরডাঙ্গা গ্রামে এবং তার বাবার নাম প্রয়াত মুফতি সামছুল হক। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব।

সূত্র: মূল প্রতিবেদন