ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস


November 27, 2026 10:36 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

"আমাদের মুল ঐতিহ্য এবং ভিত্তি আমাদের দেশীয় সংস্কৃতি,দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে"প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের তারিখ আগে পিছে হতে পারে।

সুনামগঞ্জে দেশীয় খেলার যে কান্ট্রি গেমস প্রতিযোগিতা না এটি উৎসব হবে,,,,সুনামগঞ্জে যুব ও ক্রীড়া সচিব সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের স্টেডিয়ামের দুরবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া সচিব (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম খাঁন। তিনি আরও জানান প্রধানমন্ত্রীর আগমন ১২ ডিসেম্বর নিশ্চিত নয়,তারিখ আগানো পেছানো হতে পারে। কিন্তু এ মাসের মধ্যেই হবে,আমরা তারিখ টি জানাবো।

শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কান্ট্রি গেমস,সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা তিনি কথা গুলো বলেন। কান্ট্রি গেমস (দেশীয় ক্রীড়া উৎসব) সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুল আলম খান বলেন, দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের মুল ঐতিহ্য এবং ভিত্তি আমাদের দেশীয় সংস্কৃতি। আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কান্ট্রি গেমস (দেশীয় ক্রীড়া উৎসব) উদ্বোধন করার জন্য সুনামগঞ্জ সফরের তারিখ ধার্য ছিল। তা পরিবর্তন হতে পারে।

এসময় তিনি আরও বলেন,সুনামগঞ্জ জেলা ষ্ঠেডিমায়ে দেশীয় খেলার যে কান্ট্রি গেমস প্রতিযোগিতা না এটি উৎসব হবে। আপনারা এর আগে অনেক গুলো মিটিং করেছেন,আপনারা অকেন কিছু করছেন আমি শুধু জানায় জন্য এসেছি।

এসময় তিনি আরও বলেন,আমাদের উদ্দেশ্য একটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিততে যে উৎসব টা হবে তা যেন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে পারি তা আপনারাই করবেন, আমাদের পক্ষ থেকে সহযোগিতা লাগে তা করবো। ষোলগড় খেলার মাঠ আন্তর্জাতিক মানের হবে বলেও জানান তিনি।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমান,পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন