ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ঠেকাতে বেনাপোলে স্থলবন্দরে বিএনপির মশাল মিছিল


November 27, 2026 10:50 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সীমান্ত দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে মশাল মিছিল করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের নোম্যান্সল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মশাল হাতে অংশ নেন।

মিছিলটির নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

মিছিল শেষে তিনি বলেন, শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন সীমান্তবর্তী। এই সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছি। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা এ কাজে আমাদের সঙ্গে রয়েছেন।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: মূল প্রতিবেদন