ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন


November 27, 2026 10:06 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ। এ দিকে কর্মসূচি পালন শেষে ভারতের পতাকা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়েছি সংগঠনটির বিক্ষুব্ধরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল বের করেন সংগঠনের শতাধিক নেতাকর্মী। বিক্ষোভ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে এবং পরে ছবিগুলো পুড়িয়ে দেন তারা।

পরে সেখানে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের পর বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। আর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর দলটিকে নানা কৌশলে পুনর্বাসন করা হচ্ছে। গোপালগঞ্জে লীগের সন্ত্রাস দেখার পর যখন লীগ নিষিদ্ধের কথা হচ্ছে, তখনো অপকৌশল করা হচ্ছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার: নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সংসদে ফ্যাসিবাদ নিষিদ্ধের আইন পাস করে তা সংবিধানে যুক্ত করতে হবে।

এ দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে খোমেনী ইহসান বলেন, শাহবাগে আজকের প্রতীকী অবস্থান কর্মসূচি হলো 'ডেমো' (প্রাথমিক মহড়া)। কিন্তু শিগগির আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হলে শাহবাগ মোড় অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে গুমের শিকার নাগরিকদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সংগঠক মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী লেখক ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সূত্র: মূল প্রতিবেদন