ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক শাওন গ্রেপ্তার


November 27, 2026 10:20 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বগুড়ায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা কমিটির প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ‘রূপকথা হাউজ’ ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ।

ওসি ইব্রাহীম আলী জানান, তানভীর হাবিব শাওন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন