ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

November 27, 2026 4:39 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার দুই বিএনপি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল মোল্যা হত্যাকা-ের প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় বড়দিয়া চৌরাস্তায় বিএনপির বড়দিয়া আঞ্চলিক শাখা ও চার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বড়দিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো:নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা যুবদলের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন ঝুনু চৌধুরী, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খান, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এবং মাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইয়ার আলীসহ স্থানীয় নেতারা। সমাবেশে বক্তারা শাহীন ও সোহেল মোল্যা হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে দুই নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এ হত্যাকা- শুধু দুটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং এলাকার শান্তি ও নিরাপত্তার জন্যও গভীর উদ্বেগের বিষয়। বক্তারা হত্যাকা-ে সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকা-ের পেছনের পুরো নেটওয়ার্ক উন্মোচন করে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংযত থাকার আহ্বান জানান। পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে দোকানপাটের ক্ষতি কিংবা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করার নির্দেশনা দেওয়া হয়। এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ জোড়া হত্যাকা-ের প্রকৃত রহস্য উদ্?ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন