ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন

November 27, 2026 4:40 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে নিজের দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করেছেন মো.এনায়েত আলী খান নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬) নভেম্ব^র দুপুর ৩ টায় চিতলমারী প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। বক্তব্যে মো.এনায়েত আলী খান জানান, চিতলমারী সদর বাজারের গোহাটের সামনে তার দুটি দোকানঘর রয়েছে। কুরমণি মৌজার ২০১ নং দাগের জায়গায় তিনি ১৯৯০ সাল থেকে দোকানঘর তৈরি করে ব্যবসা করে আসছেন। একটি ঘর সেলুনের কাজে ভাড়া দিয়েছেন অন্যটিতে তিনি নিজে ব্যবসা পরিচালনা করছেন। কিছুদিন পূর্বে প্রতিপক্ষ শফিকুল খান লোকজন নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সেলুনের কাজে ভাড়া দেওয়া দোকানঘরটি দখল করে নেন। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে মারপিট ও কুপিয়ে জখম করা হয় বলেও অভিযোগ করেন। মো. এনায়েত খান আরো অভিযোগ করে জানান, প্রতিপক্ষ শফিকুল খান সদর ইউনিয়নের ভূমি অফিসের নায়েব হাসিব শেখকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে দোকানঘর দখলসহ তাকে তাড়ানোর পাঁয়তারা করছে। এছাড়া প্রতিপক্ষ শফিকুল খান তার একটি ১১০ সিসি মোটর সাইকেল কৌশলে নিয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বর্তমানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় চিতলমারী থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১০০। এ অবস্থায় শফিকুল খানের কবল থেকে তার দোকানঘর ও মোটর সাইকেল উদ্ধারসহ নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন