ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

November 27, 2026 4:34 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এবং সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর। এ সময় প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বক্তব্য দেন শামীম রেজা, আখি রাণী রাজভর ও সুভাষসহ অন্যরা। বক্তারা বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ একটি বাহিনী। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন দায়িত্ব পালনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন