ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক

November 27, 2026 4:40 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করে সংবাদ সংগ্রহ করাকে কেন্দ্র করে রাজনৈতিক মামলায় সাংবাদিককে আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল নিজেকে হয়রানির শিকার দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন। সঞ্জিত চন্দ্র শীলের দাবি, গত ১৬ নভেম্বর সোমবার সকালে হোসেনপুর পৌর এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি সাংবাদিক হিসেবে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। তবে ভিডিও ধারণ ও প্রচারের পর পূর্বশত্রুতার জের ধরে তাঁকে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ তাঁর। সঞ্জিত চন্দ্র শীল জানান, ঘটনার দিন প্রতিদিনের মতো সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজের মোটরসাইকেলে করে আট বছরের সন্তানকে হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পৌঁছে দেন। পরে হোসেনপুর বাজার জামে মসজিদের সামনে অবস্থিত নূর হোটেলে নাশতা করতে যান। নাশতা শেষে হোটেল থেকে বের হওয়ার সময় সামনের দিক থেকে একটি ঝটিকা মিছিল আসতে দেখেন। এ সময় পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি মিছিলটির ভিডিও ধারণ করেন এবং সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তা সংরক্ষণ করেন। তাঁর ভাষ্যমতে, মিছিলের ভিডিও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় হোসেনপুর থানার মামলা নম্বর ১৩, তারিখ ১৬ নভেম্বর ২০২৬-এর মামলায় তাঁকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে। অথচ মিছিলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি। সঞ্জিত চন্দ্র শীল আরও অভিযোগ করেন, মামলার বাদীসহ কয়েকজনের সঙ্গে তাঁর আগে থেকেই জমিসংক্রান্ত বিরোধ ও শত্রুতা রয়েছে। সাংবাদিকতার মাধ্যমে জমিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে সত্য সংবাদ প্রকাশ করায় অতীতে ওই পক্ষের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। সেই পূর্বশত্রুতার জের ধরেই তাঁকে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি। তিনি দাবি করেন, দীর্ঘ ২৫-২৬ বছর ধরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা, হিন্দু ধর্মীয় সংগঠন এবং সামাজিক ও মানবিক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর কিংবা পরিবারের কোনো সদস্যের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা দলটির কোনো অঙ্গসংগঠনের পদ-পদবি কিংবা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। এমন পরিস্থিতিতে ঝটিকা মিছিলের মামলায় তাঁকে আসামি করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক। সঞ্জিত চন্দ্র শীলের বক্তব্য, একজন সংবাদকর্মী হিসেবে কোনো ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ। তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি কিংবা মিছিলের আয়োজক বা অংশগ্রহণকারী ছিলেন না। কেবল সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মনে করেন তিনি। তাঁর দাবি, ধারণ করা ভিডিওটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও পাঠিয়েছেন। তিনি আরও জানান, সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলার অভিযোগ ওঠায় তিনি ও তাঁর পরিবার উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রধানমন্ত্রী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন। মামলাটির নিরপেক্ষ ও পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগতভাবে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। সঞ্জিত চন্দ্র শীল বলেন, আমি একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি মিছিলের ভিডিও ধারণ করেছিলাম। সেই ভিডিও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু এ কারণে আমাকে রাজনৈতিক মামলায় আসামি হতে হয়েছে বলে আমি মনে করি। আমি কোনো নিষিদ্ধ রাজনৈতিক বা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত নই। আমার পরিবারের সদস্যদেরও এ ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং আমার অসহায় পরিবারের কথা বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। এদিকে, একজন সংবাদকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয় সাংবাদিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিরপেক্ষভাবে যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হনÑএমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন