ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পার্কিং করে রাখা বাসে আগুন, পুড়েছে ভেতরের অংশ


November 27, 2026 3:41 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৭৪) পার্কিং করা ছিল। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ ও বেশ কয়েকটি আসন পুড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

সূত্র: মূল প্রতিবেদন