ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল আজহারীর তাফসির শুনতে রাজশাহীতে ১০ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা


November 27, 2026 4:25 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে বক্তব্য দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তাকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের ধারণা, মাহফিলে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি ঘটতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই ধর্মীয় আয়োজন।

আজহারীর বক্তব্য শুনতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসবেন বলে আশা করছেন আয়োজকরা। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যে মাহফিলের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে এমাজ উদ্দিন মন্ডল জানান, মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের সহযোগিতা, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে তারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

এদিকে নারী মুসল্লিদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। মাদ্রাসা মাঠসংলগ্ন হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে তাদের জন্য পৃথক বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাপনাও নিশ্চিত করেছেন আয়োজকরা।

প্রথমবারের মতো রাজশাহীতে আজহারীর এই তাফসির মাহফিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সব প্রস্তুতি শেষে এখন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিল সম্পন্ন করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: মূল প্রতিবেদন