ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা

November 27, 2026 4:30 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ। এ ছাড়া সহকারী শিক্ষকদের পক্ষ থেকে খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস মোহাম্মদ এবং প্রধান শিক্ষকদের পক্ষ থেকে মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম বক্তব্য দেন। এ সময় কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও বিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে মীরসরাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন