ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

November 27, 2026 4:26 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র?্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. সুজন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী এমপি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আতিকুর রহমান। তিনি উপজেলার প্রাণিসম্পদ খাতের বর্তমান চিত্র, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আলোচনা সভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত প্রান্তিক খামারিরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, গো-খাদ্যের দাম, চিকিৎসা সেবা ও বাজারজাতকরণের চাহিদার কথা তুলে ধরেন। খামারিদের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই । কাপাসিয়ার প্রান্তিক খামারিদের সব ধরনের যৌক্তিক সমস্যার সমাধানে এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার ও আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের এই খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাফিজুল হক বলেন, উপজেলা প্রশাসন সবসময় খামারিদের পাশে রয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে যেকোনো ধরনের প্রশাসনিক সহায়তা ঋণ সুবিধা ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর । খামারিদের যে কোন সংকটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হোসেন আরজু,উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং ইলিয়াস উদ্দিন মিঠু প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ১১টি ইউনিয়নের শত শত খামারি এবং কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন