ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পীর সাহেব দেওনা


November 25, 2026 10:05 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গ্রেফতার ও রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের রিমান্ড বাতিল ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা।

আজ বুধবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, ইসলামি শিক্ষা, সভ্যতা ধ্বংস ও ভঙ্গুর অবস্থা থেকে জাতিকে পুনর্গঠিত করার অন্যতম সিপাহসালার, ইসলামি রেনেসাঁর অগ্রদূত মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুল হক ফরিদপুরী (সদর সাহেব) রহ.। দেশ ও জাতি গঠনে তার অবদান ইতিহাসে বিরল। রাজধানীর বড়কাটারা মাদরাসা, লালবাগ জামিয়া কুরআনিয়া, ফরিদাবাদ মাদরাসা ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসাসহ ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য মসজিদ-মাদরাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। দাওয়াত ও তাবলিগের মারকাজ প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশে তাবলিগ জামাতের কাজের সূচনাসহ দ্বীনের প্রায় সব অঙ্গনে তিনি অতুলনীয় ভূমিকা রেখে গেছেন।

দেওনার পীর আরও বলেন, পাকিস্তানের সামরিক শাসক আইয়ূব খানের আমলে ইসলামবিরোধী আইনের বিরুদ্ধে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। সেই সদর সাহেব (রহ.)-এর সুযোগ্য সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রুহুল আমিন দেশের আলেম সমাজের পরামর্শে বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি আর বায়তুল মোকাররমে খতিবের দায়িত্ব পালন করেননি। এর পর থেকে তিনি তার পিতার প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসায় প্রিন্সিপাল ও শায়খুল হাদিস হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করে আসছেন। সেই সঙ্গে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য হিসেবে নিয়মিত বৈঠকেও অংশ নিয়েছেন। তিনি পালিয়ে যাননি।

বিবৃতিতে অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দাবি করেন, মুফতি রুহুল আমিন আগেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বর্তমানেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত নন। সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার পর তাকে পুরোনো এক মিথ্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে আছেন। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় মুফতি রুহুল আমিনের কোনো সম্পৃক্ততা নেই বলে দেশবাসী মনে করেন।

দেওনার পীর মুফতি রুহুল আমিনের অসুস্থতার কথা উল্লেখ করে বিবৃতিতে বলেন, তিনি একজন অসুস্থ ব্যক্তি, হার্ট এবং উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত, তিনি সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন। এমতাবস্থায় তার চিকিৎসা ব্যহত হলে যেকোনো দূর্ঘটনা হতে পারে। তাই তার রিমান্ড বাতিলপূর্বক দ্রুত মুক্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সকল মাদরাসা-মসজিদে খতমে ইউনুস ও খতমে খাজেগান করে মুফতি রুহুল আমিনের মজলুম অবস্থা থেকে মুক্তি, সুস্থতা ও নেক হায়াতের জন্য সবার নিকট দোয়া কামনা করছি।

সূত্র: মূল প্রতিবেদন