ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির


November 25, 2026 10:27 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন এই গায়িকা।

পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, যারা তাঁদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। একই সঙ্গে এই সময়ে তাঁদের সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। পোস্টে তিনি বলেন, ‘জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে দ্বিতীয় সংসারেরও বিচ্ছেদ ঘটে। এই সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সূত্র: মূল প্রতিবেদন