ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ফের রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন


November 25, 2026 9:50 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগে ট্রাক, সরকারি গাড়ি ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে এসব ঘটনার খবর আসে। তবে বনশ্রী ও তুরাগে আগুন লাগার তথ্য নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে আগুন লাগে। এর কিছুক্ষণ পর আফতাব নগরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার খবর পাওয়া যায়।

তবে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই নুরে আলম জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুন লাগার কোনো খবর তাঁদের কাছে আসেনি।

অন্যদিকে, বনশ্রীতে ট্রাকে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন রামপুরা থানার ডিউটি অফিসার মাহফুজা।

সূত্র: মূল প্রতিবেদন