ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বালুভর্তি ভাল্কহেড নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ


November 25, 2026 9:06 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে নোঙর করে রাখা তমা নৌপরিবহনের বালুভর্তি একটি ভাল্কহেড নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় ৬ জন শ্রমিকের মধ্যে চার জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। একেই ঘটনায় দুজন আহত হয়েছেন।

নিখোঁজ দুই জনকে বুধবার(২৫ নভেম্বর)রাত ৮ টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপূর্বে ভোর রাতে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ শ্রমিকরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯) ও একেই গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে,সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে উপজেলার ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালুভর্তি অবস্থায় ৬ জন শ্রমিক সহ নৌকাটি নোঙর করা ছিল। রাতে তাদের মধ্যে চারজন বালুর ওপর বসে থাকলেও অন্য দুজন নৌকার বিশ্রাম কক্ষে ঘুমিয়ে যায়।

ভোর রাতে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকে ডাঙায় খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে নৌকাসহ তলিয়ে নিখোঁজ হন। এসময় উপরে থাকা চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও মোস্তাকিম (২২) ও সুমন (২০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন,বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ঘটনাটি জানতে পেরেছি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

সূত্র: মূল প্রতিবেদন