ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


November 18, 2026 8:14 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিবগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। ১৮ নভেম্বর (বুধবার) মাগরিব নামাজের পর বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা এবং প্রধানমন্ত্রীর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এর নির্দেশনায় শিবগঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, যুগ্ম আহবায়ক ডাঃ নাহিদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাশুর রহমান পলাশসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে স্লোগান দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার জাহান সুজন।
এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এসময় বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ার আহবান জানান।