ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, প্রত্যাহারের দাবী


October 20, 2026 5:51 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। মানববন্ধনে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর উপজেলৃর শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের বাড়ির সামনে আম বাগানে জ্বালানীর লাকড়ি ও খড় রাখার একটি ঘরে অভিযান চালায় এসআরবি। ওই সময় সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসআরবির অভিযানের সময় মফিজ উদ্দীনের ছোট ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় তার মেজো ছেলে আল মামুনকে। অথচ ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। বক্তারা আরও বলেন, আমাদের স্বাধীন করা দেশে আমাদের সন্তানরাই মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, আরিফ আলী টিসুসহ অন্যরা। এদিকে এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক খুদে বার্তায় জানিয়েছেন, হেরোইন উদ্ধারের অভিযানে আইনের কোন ব্যত্যয় ঘটেনি। নিয়ম মেনেই অভিযান চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে ।