ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ


August 17, 2025 7:39 pm
Link Copied!

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

মাইনুল ইসলাম জানান, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সারাদিনে ২৭টি ট্রাকে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এ বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চার মাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ১১৯ জন আমদানিকারককে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

প্রসঙ্গত, প্রায় সাড়ে চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সারাদিনে দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন।